টানা পাঁচ বছর আকাশেই থাকে অ্যালবাট্রস
অ্যালবাট্রস
এক বিস্ময়কর পাখি। অনেক পেঙ্গুইনের মতো তারা কুমেরুতে বাস করে। ন’ মাস বয়স হলেই অ্যালবাট্রসের বাচ্চারা
প্রথমবার ডানা মেলে উড়ে যায়। ডানা ঝাপটিয়ে, হাওয়ায় ভর করে, একটু একটু করে ওপরে উঠতে থাকে তারা।
তারপর একবার উন্মুক্ত আকাশের স্বাদ পেলে, সেখান থেকে আর শক্ত মাটিতে পা রাখে না
তারা। অন্তত পাঁচ বছর। আকাশই তাদের আস্তানা হয়ে ওঠে।
সায়েন্স
হিস্ট্রি ইনস্টিটিউট মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি’র একটি লেখা থেকে সে কথাই জানা গেছে।
বাতাসের নানা স্তরে, নানা গতিতে বহমান হওয়ায় ভর করে ভেসে বেড়ায় তারা। একটু আধটু ডানা নেড়ে, ওপর-নীচ করে, এই মাত্র। ওই ভাবে, হাওয়ার সমুদ্রে ভাসতে ভাসতে বছরে দু’ তিনবার কুমেরুকে প্রদক্ষিণ করে নেয়
তারা। যা করার মধ্যে দিয়ে প্রায় ৭৫,০০০ আকাশপথ অতিক্রম করে অ্যালবাট্রসরা।
আকাশে
একটানা উড়ে বেড়ানর সময় ওরা খায় কী? হাওয়া খেয়ে তো আর বেঁচে থাকা যায় না!
তাদের আহার করাটাও এক বিস্ময়কর ব্যাপার। অল্পবয়সী অ্যালবাট্রসরা এক অতি প্রখর
ঘ্রাণশক্তি নিয়ে আকাশে ওড়ে। ১২ মাইল বা প্রায় ২০ কিমি দূরে, সমুদ্রের জলের তলায় তাদের পছন্দের
শিকারকে তারা শনাক্ত করতে পারে। সেই দিকে তারা এগিয়ে যায়। এবং আকাশ থেকে দ্রুত
গতিতে নেমে এসে জল থেকে শিকার তুলে নেয়। তাদের শ্রবণ শক্তিও ততটাই শক্তিশালী। বহু
বহু দূরে সমুদ্রের জলের ওঠা পড়ার শব্দ তারা শুনতে পায় ও বুঝে নেয় সমুদ্রের
গতিপ্রকৃতি।
ছবি: উইকিপিডিয়াকমন্স

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন