নিরামিষ কি ভালো রাখে কুকুর, বেড়ালকে
অনেকের মনে এই প্রশ্নটা উঁকি দেয় — কুকুর ও বেড়াল কি একেবারে নিরামিষ খাবার খেয়ে সুস্থ সবল হয়ে বেঁচে থাকতে পারে ? কুকুর এসেছে নেকড়ে থেকে আর বেড়াল এক সহজাত শিকারি। মাংস মাছ ছাড়া তাদের পক্ষে কি ভালো থাকা সম্ভব ? ভারতে অনেক সম্পূর্ণ নিরামিষাশী পরিবারেও পোষ্য কুকুর থাকে। তারা তো নিরামিষ খাবারই খায়। এবং সুস্থ থাকে বলেই মনে হয়। কুকুর বেড়ালের প্যাকেট খাবার দোকানে কিনতে পাওয়া যায়। তার সিংহভাগই আমিষ খাবার। কিন্তু প্যাকেটজাত নিরামিষ খাবারের বাজারও দিন দিন বড় হচ্ছে। আর্থ.কম-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে , পোষ্যদের জন্য নিরামিষ খাবার প্রস্তুত করার যে শিল্প গড়ে উঠেছে , ২০২৪ সালে তার অর্থমূল্য ছিল ২৭ বিলিয়ন (২৭০ কোটি) মার্কিন ডলার। এবং ওই লেখায় অনুমান করা হয় , আরও দশ বছরের মধ্যে তা দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে , কুকুর বেড়ালের জন্য নিরামিষ খাবার তৈরির শিল্প ক্রমশ বড়ো হয়ে উঠছে। এবং তা থেকে এটাও মনে করা যেতে পারে যে , সেই খাবার খেয়ে ওই পোষ্যরা ভালোই আছে। গবেষণা কী বলছে , তা জানতে ৩১টি গবেষণা পত্রের সিদ্ধান্ত খুঁটিয়ে দেখা হয়। কাজটি করেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিট...