গাছেরা প্রাণ বাঁচায়
গাছেরা প্রাণ বাঁচায় মানুষের। তার মানে এই নয় যে, আমরা বিপদে পড়লে, তারা শেকড়বাকড় তুলে লাফিয়ে এসে
আমাদের বিপদ মুক্ত করে। তারা যেটা করে, তা হল মানুষের মৃত্যু
হার কমায়।
ফ্রেন্ডস অফ দ্য ট্রিজ (গাছেদের বন্ধু) নামে একটি
স্বেচ্ছাসেবী সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের
পোর্টল্যান্ড শহরের রাস্তার দু’ ধারে প্রচুর গাছ লাগায় ৩০
বছর আগে। মানুষের ওপর সেই তিন দশক আগে লাগানো গাছগুলির প্রভাব কেমন হয়েছে,
তা নিয়ে একটি গবেষণা হয় সম্প্রতি।
সেই গবেষণা থেকে জানা গেছে যে, গাছগুলি ওই অঞ্চলের বাসিন্দাদের মৃত্যু হার বেশ খানিকটা কমিয়েছে। গবেষকরা
এও দেখেছেন যে, গাছগুলি লাগাতে ও সেগুলির দেখাশোনা করতে যা
খরচ হয়েছে, সেগুলি থেকে যে সুফল পাওয়া গেছে, টাকার হিসেবে তার মূল্য অনেক বেশি।
শহরের যে সব এলাকায় গাছগুলি লাগনো হয়, গবেষকরা সেই সব এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ
করেন। দেখা যায়, গাছ লাগানর আগে, সে
সব এলাকায় মৃত্যু হার যা ছিল, গাছগুলি লাগানোর পর সেগুলি
ধীরে ধীরে বড় ওঠার সঙ্গে সঙ্গে সেই সব এলাকার বাসিন্দাদের মধ্যে মৃত্যু হার কমতে
থাকে। কোথাও কোথাও তা ২০ শতাংশ পর্যন্ত কমে যায়। গবেষকরা দেখেছেন যে, বড় গাছ মানুষের স্বাস্থ্য রক্ষায় অনেক বেশি ভূমিকা নেয়। মৃত্যু হার আর
যে যে কারণে কমে, সেগুলিকেও হিসেবের মধ্যে রাখা হয়।
গাছ সরাসরি মানুষের প্রাণ বাঁচায় কিনা তা স্পষ্ট
ভাবে জানতে পারেননি গবেষকরা। তবে তারা যে বাতাসের দূষণ শুষে নিয়ে, শব্দ দূষণ আটকে দিয়ে ও এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে মানুষের
স্বাস্থের উন্নতি ঘটায়, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত।
তা ছাড়া হিসেব করে দেখা গেছে, গাছ লাগাতে ও তাদের লালনপালন করতে যা খরচ হয়, এলাকাবসীর
স্বাস্থ্য ভাল রেখে গছেরা চিকিৎসা বাবত অনেক বেশি টাকা বাঁচিয়ে দেয়।
ছবি: অনীশ গুপ্ত

Comments
Post a Comment