মস্তিষ্ক বাড়ে সুগন্ধে



গন্ধ বিচার করলে কত কী না জানা যায়! যেমন, গন্ধ নাকি আমাদের মগজকে বড়ো করে দেয়। তার ফলে, বুদ্ধি বাড়ে কিনা বলা মুষ্কিল, কিন্তু মগজরে আকার যে বেড়ে যায়, বিজ্ঞানীরা তা মেপে দেখেছেন।

জাপানের কিয়োটো এবং সুকুবা ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে, বিশেষ ধরনের সুগন্ধি (পারফিউম বা কোলোন) জামাকাপড়ে লাগালে, তার গন্ধ মস্তিষ্কের আয়তন বাড়িয়ে দেয়। গবেষকরা ২৮ মহিলার ওপর পরীক্ষা চালান। এক মাস তাঁদের গোলাপের সুগন্ধ যুক্ত পারফিউম লাগাতে বলা হয়। আর ২২ মহিলাকে বলা হয় কোনও পারফিউম না লাগাতে। তিরিশ দিন পর, এমআরএই করে দেখা যায়, যাঁরা সুগন্ধী লাগিয়ে ছিলেন, তাঁদের মস্তিষ্কের আয়তন বড়ো হয়েছে। যাঁরা লাগাননি, তাঁদের ক্ষেত্রে কোনও হেরফের লক্ষ্য করা যায়নি।

তাঁদের গবেষণা পত্রে বিজ্ঞানীরা লিখেছেন, শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে সুগন্ধ প্রবেশ করতে থাকলে, মস্তিষ্কের আকারে পরিবর্তন ঘটে। মস্তিষ্কের পেছনের অংশ (পস্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স), যেখানে স্মৃতি সঞ্চিত হয়, সেই জায়গাটিকেই বড়ো হয়ে যেতে দেখা যায়। মনে করা হচ্ছে, এই অংশটিকে লাগাতার গন্ধ বিচার করে স্মৃতির ভাণ্ডারে তথ্য পাঠাতে হচ্ছিল বলে, তার কাজের বহর খানিকটা বেড়ে যায়। এবং সেই কাজ সম্পন্ন করতে পারার জন্য ওই অংশটিকে আরও সমৃদ্ধ করে তোলে মগজ। ফলে, সেটি আকারে বড়ো হয়ে যায়।

গবেষকরা আশা করছেন যে, তাঁদের এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসার ক্ষেত্রে গন্ধকে আরও কীভাবে ব্যবহার করা যায়, তার পথ দেখাবে।

গবেষণার মাধ্যমে আগেই জানা গিয়ে ছিল যে, গন্ধ আমাদের স্মৃতিশক্তিকে ধরে রাখতে সাহায্য করে।   

ছবি: উিইকিপিডিয়া কমন্স




Comments

Popular posts from this blog

জল - চাহিদা বড়ছে, যোগান কমছে

প্রকৃতি তৈরি করছে প্লাস্টিকের পাথর

গাছেরা কি দেখতে পায়