গ্রিনল্যান্ড: প্রকৃতি দিল এক বিস্ময়কর তথ্য

 



থরে থরে জমে আছে বরফ এখনও আছে আর তার মধ্যে জমে আছে ইতিহাস পৃথিবীর এক প্রান্তের অতীতের কথা বরফের চাঁই যেন এক বিরাট আর্কাইভ বা মহাফেজখানা যেখানে রাখা আছে পৃথিবীর প্রকৃতির গতিবিধির প্রাচীন সব দলিল ঠিক যেমন পাহাড়ের শিলাখণ্ডে লেখা থাকে পৃথিবীর ভূতত্ত্বের গল্প সম্প্রতি গ্রিনল্যান্ডের বরফ থেকে জানা গেছে পৃথিবীর অতীতের এক আশ্চর্য ইতিকথা

গ্রিনল্যান্ড এক বিশাল দ্বীপ, যার প্রায় সবটাই বরফে ঢাকা সেখানকার পাহাড়, পর্বতমালা সবই ঢাকা পুরু বরফের চাদরে  কোথাও কোথাও সেই বরফের আস্তরণ উঠে গেছে ,০০০ মিটার বা ,৯০০ ফিট পর্যন্ত সেই পুরু বরফের পাহাড়গুলি এখন গলে যাচ্ছে গ্রিনল্যান্ডের ৭৯ শতাংশই ওই মোটা বরফের চাদরে ঢাকা আর আছে গ্রিনল্যান্ডের উপকুল ধরে পাহাড়ের সারি যেগুলি আকারে ছোট কিন্তু সেগুলি এখনও বরফে মোড়া ওই উপকুলের পাহাড়ের বরফ গলছে খুব দ্রুত হারে

সেখানকার মেশিন দিয়ে ড্রিল করে, গবেষকরা অনেক গভীরে জমে-থাকা বরফ তুলে আনেন বিভিন্ন স্তর থেকে তোলা হয় বরফের খণ্ড তারপর গবেষণাগারে বিশ্লেষণ করা হয় সেগুলি দেখা যায়, বিগত ,০০০ বছর ধরে পরিবেশের নানা প্রভাবের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেগুলি থেকে এবং আশ্চর্যের কথা হল এই যে, বিজ্ঞানীরা দেখেন, অতীতেও উষ্ণায়ন হয়েছিল কয়েক বার কিন্তু সে সময়, বরফের পরিমাণ কমার বদলে বেড়ে গিয়েছিল গ্রিনল্যান্ডের পশ্চিম উপকুলের বরফ থেকে এমনটাই জানা গেছে উডস হোল ওসানোগ্র্যাফিক ইনস্টিটিউটের ভূতত্ত্ব  ভূপদার্থবিজ্ঞানের অ্যাসোসিয়েট প্রফেসর সারা দাসের মতে, বরফে জমে থাকা রাসায়নিক পদার্থ থেকে, এক সময় পরিবেশ কেমন ছিল, কী কী পরিবর্তন ঘটেছিল, তুষারপাত কতটা হত, বৃষ্টি পড়ত কি না, সবই জানা যায় তিনি আরও বলেছেন যে, এখন ওই হিমবাহগুলি এমন এক ভয়ঙ্কর হারে গলে যাচ্ছে যে, একদিন তথ্যের ওই ভান্ডার গলে জল হয়ে যাবে তখন অতীতের কথা আর কিছুই জানা যাবে না কিন্তু এখন যে তথ্য পাওয়া গেছে, তা থেকে জানা যাচ্ছে যে, সুদূর অতীতেও পৃথিবীর পরিবেশ গরম হয়েছিল কয়েকবার, কিন্তু গ্রিনল্যান্ডের ওই অঞ্চলে বরফের পরিমাণ বেড়ে ছিল বই কমেনি আরও একজন গবেষক, ম্যাথিউ ওসমান বলেছেন যে, একটু আদটু উষ্ণায়ন কমাতে পারেনি গ্রিনল্যান্ডের উপকুলের বরফের বিরাট উপস্থিতি

প্রফেসর দাসের মতে, এর কারণ হল, উষ্ণায়ন সত্বেও, তুষারপাত বরফ গলার মধ্যে বিস্তর ফারাক ছিল সে সময় অর্থাৎ, বরফ যতটা পড়ত, গলত তার অনেক কম আমদানির তুলনায় ব্যয়ের পরিমাণটা ছিল কম আর এখন হিসেবটা গিয়েছে বদলে এখন বরফ যতটা না পড়ছে, গলছে তার অনেক বেশি চার টাকা আয় হলে, ব্যয় হচ্ছে টাকা তাই গ্রিনল্যান্ডের জমানো করফের ধন কমে যাচ্ছে দ্রুত তার ফলে, উল্টে-পাল্টে যাচ্ছে পরিবেশের ভারসাম্য আর সঙ্কট ঘনাচ্ছে পৃথিবী জুড়ে

Photo: Woods Hole Oceanographic Institution


Comments

Post a Comment

Popular posts from this blog

জল - চাহিদা বড়ছে, যোগান কমছে

গাছেরা কি দেখতে পায়

এক চিলতে বাগানে হাজারও প্রাণীর বাস