হাওয়া বদল - ধান, চাল হবে তো



বেছে বেছে বাঙালিকেভেতোবলে হেয় করার কোনও মানে হয় না কারণ, চাল হল পৃথিবীর সব চেয়ে জনপ্রিয় খাদ্য বিশ্বের অর্ধেক মানুষ চালের ওপর নির্ভরশীল পৃথিবীর ১৯৫ টি দেশের মধ্যে, ১১৩ দেশে ধান চাষ হয় ধানের চালের ব্যবহার সর্বত্র - খাদ্যে, পুজো-পার্বনে, উৎসবে ধান আর ধানের চাষকে ঘিরে গড়ে উঠেছে একাধিক সভ্যতা

কিন্তু বিশ্ব খাদ্য সংস্থা অনেক আগেই জানিয়েছিল যে, মানুষের চাহিদা বাড়ছে কিন্তু ধানের উৎপাদনের বৃদ্ধির হার ক্রমশ কমে যাচ্ছে যে সব দেশে ধান চাষ হয়, সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে বাড়ছে খাদ্যের চাহিদা কিন্তু যে হারে বাড়ছে প্রয়োজন, সেই হার বাড়ছে না ধানের উৎপাদন কারণ, ধানের চাষ বাড়াতে যত জমি আরও বাড়াতে হবে, তত জমি চাইলেই আর পাওয়া যাচ্ছে না ধান চাষ করতে যে পরিমাণ জল লাগে, সেই জলের জোগান বাড়ানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে মাটির তলার জলের স্তর তো কমে যাচ্ছে নানান গবেষণায় এই সত্য বারবার প্রকাশ পাচ্ছে মাটির তলার জল পাস্পের সাহায্যে তুলে নিয়ে সেচ দেওয়া হয় গ্রীষ্মকালের ধানের চাষে এখন পাম্পের পাইপ নিয়ে যেতে হয় মাটির অনেক গভীরে তবেই জল মেলে আগে জলের স্তরটা ছিল অনেক ওপরে তার মানে, মাটির তলায় যে জলের ভান্ডার আছে, তা ক্রমশ খালি হয়ে যাচ্ছে

আর থাকছে, চাষের খেতে জল জোগানোর প্রধান উৎস - বৃষ্টির জল এবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বর্ষার খামখেয়ালি ভাব জলবায়ু পরিবর্তনের ফলে, বর্ষার আসা যাওয়ার দিনক্ষণ বদলে যাচ্ছে বদলে যাচ্ছে তার চরিত্রও শ্রাবণের ধারা যেন  থেকে থেকে জলপ্রপাতে পরিণত হচ্ছে মেঘভাঙ্গা বৃষ্টি, শহরে গ্রামে, সৃষ্টি করছে প্রবল জলস্রোত ডুবিয়ে দিচ্ছে রাস্তাঘাট, চাষের ক্ষেত, ভাসিয়ে নিয়ে যাচ্ছে ঘরবাড়ি আবার যখন বৃষ্টির খুব প্রয়োজন, তখন উধাও হয়ে যাচ্ছে মেঘ অনাবৃষ্টিতে জ্বলেপুড়ে যাচ্ছে ক্ষেতের শষ্য উষ্ণায়নের ফলে, বর্ষার গতি প্রকৃতি যে আরও অনিশ্চিত হয়ে পড়বে, সে কথা বার বার মনে করিয়ে দিচ্ছেন গবেষকরা পৃথিবীর পরিবেশ সম্পর্কে তাঁরা যে আশঙ্কাগুলি প্রকাশ করে আসছেন কয়েক বছর ধরে, সেগুলি সত্যি হয়ে উঠতে দেখা যাচ্ছে একটু একটু করে আর তাঁদের গবেষণায় তাঁরা যা দেখছেন, সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে বর্ষার চরিত্র যদি বদলাতে থাকে, তাহলে পৃথিবীজুড়ে ধান চাষের কী হবে? ধানের চাষ ব্যাহত হলে, চালের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে না তো?

সেদিন পৃথিবীর অর্ধেক মানুষ কী খেয়ে বাঁচবে?

 


Comments

Popular posts from this blog

জল - চাহিদা বড়ছে, যোগান কমছে

গাছেরা কি দেখতে পায়

এক চিলতে বাগানে হাজারও প্রাণীর বাস