সিঁড়ি দিয়েই ওঠা ভাল




নিজের ভাল চাইলে, সিঁড়ি দিয়েই ওঠা ভাল। বলা হয়, সিঁড়ি ভেঙ্গে উঠলে শরীর ভাল থাকে। হাত, পা, পেশী সব শক্তপোক্ত হয়ে ওঠে। এখন জানা যাচ্ছে যে কেবল শরীর ভাল থাকে তাই নয়, ব্রেন বা মস্তিষ্কও থাকে সজীব। আর এও দেখা গেছে যে, সেই সঙ্গে যদি পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, তাহলে মস্তিষ্ক এক নবীন ভাব ধরে রাখে অনেক দিন। কানাডার কনকরডিয়া ইউনিভারসিটির গবেষকরা এ কথা জানিয়েছেন। 
  সেখানকার গবেষণায় দেখা গেছে, যাঁরা সিঁড়ি দিয়ে ওঠা-নামা করেন তাঁদের মস্তিষ্ক অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকে। আসলে মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ওপর তার ছাপ পড়ে। কিন্তু দেখা গেছে, যাঁরা নিয়মিত সিঁড়ি ব্যবহার করেন তাদের মস্তিষ্ক বয়েসের তুলনায় অনেকটাই সজীব থাকে। গবেষকরা তাই বলছেন যে, যতটা সম্ভব সিঁড়ি ব্যবহার করাটাই ভাল, যদি না কোনও শারীরিক অসুবিধে থাকে।
সূত্র: সায়েন্সডেইলি

Comments

Post a Comment