লকডাউনে হাতি এলো ঝাড়গ্রাম শহরে
লকডাউনের মধ্যে সম্প্রতি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা শহরে এক
সন্ধ্যায় একটি বন্য দাঁতাল হাতি হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে। জনমানবহীন শব্দহীন রাস্তা
যেন তাকে কৌতূহলী করে তুলেছিল। ইতস্তত ঘুরে বেড়ালেও হাতিটি শহরবাসীর কোনও ক্ষতি করেনি।
বনকর্মী ও প্রশাসনের সহযোগিতায় হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরত পাঠান হয়।
এ অঞ্চলের জঙ্গলমহলে
কয়েকটি বন্যহাতি স্থায়ী ভাবে বসবাস করে। এছাড়াও দলমা পাহাড় থেকে খাবারের খোঁজে হাতিরা
প্রতি বছরই দলবেঁধে নেমে আসে। এবং জঙ্গলের রাস্তা ধরে পার্শ্ববর্তী রাজ্য পরিক্রমা
করে অনেক সময় ঝাড়গ্রাম জেলায় তারা পৌঁছেও যায়। এছাড়াও এ অঞ্চলে মাঝে মাঝেই ওই হাতিরা
বম্বে রোড (৬ নম্বর জাতীয় সড়ক) ও খড়গপুর-টাটানগর রেলপথ পারাপার করে। রাত্রে কয়েকবার রেলপথে
দ্রুতগতির ট্রেনে তারা কাটাও পড়েছে। সেজন্য বনবিভাগ এ অঞ্চলে হাতির উপস্থিতি নজরে এলেই,
রেল কর্তৃপক্ষকে আগাম ট্রেনের গতি নিয়ন্ত্রন করার জন্য সতর্ক করে।
অসলে উন্নয়নমূলক কাজকর্মের
জন্য এই এলাকায় যখেচ্ছ ভাবে গাছ কাটা হচ্ছে। ফলে জঙ্গলের ঘনত্ব কমে যাচ্ছে। আমার মতে,
হাতিদের প্রিয় কলাগাছ ও আখগাছ যদি প্রচুর পরিমাণে ওই অঞ্চলে লাগান যেত, তাহলে হয়তো
ওই সমস্ত হাতিদের বনভূমি ছেড়ে খাবারের সন্ধানে শহরে আর আসতে হত না।

Comments
Post a Comment