পোস্টগুলি

অ্যামাজনে ছানাধরাদের উপদ্রব চলছে

ছবি
  সাও পাওলোতে উদ্ধার-করা  ‘ টার্কয়েজ  ফ্র নটেড ’  টিয়ার বাচ্চা অগস্ট আর সেপ্টেম্বর , এই দুটো মাস খুব দুঃসময় অ্যামাজনের ‘ টার্কয়েজ ফ্র নটেড ’ টিয়াদের জন্য। অসাধারণ দেখতে ওই পাখি। বুকটা তাদের নীল-সবুজ পালকে ঢাকা। চোখের চারপাশটা হলুদ। আর চোখের মনিটা একটা লাল রিং দিয়ে ঘেরা। ওই দুটি মাসে তাদের বাচ্চারা একটু বড় হয়ে ওঠে। ছোট ছোট ডানা গজায় তাদের। কিন্ত ডানা মেলে উড়ে যাওয়ার মতো বড় হয়ে ওঠে না তখনও। মায়েরা খাবার নিয়ে এলে , তারা বাসায় বসেই মায়ের মুখ থেকে খাবার খায়। ওই সময় , টিয়ার ছানাদের ডাকে ভরে ওঠে অ্যামাজনের জঙ্গল। টিয়াদের কাছে এ এক অতি সুখের সময় হওয়ারই কথা। কিন্তু ওই আনন্দমুখর দিনগুলিতেই হঠাৎই শোকের ছায়া নামে অ্যামাজনের বনে। গাছে গাছে টিয়াদের বাসা থেকে এক এক করে উধাও হয়ে যেতে থাকে বাচ্চারা। টিয়া দম্পতিরা উড়ে উড়ে হন্যে হয়ে খুঁজে বেড়ায় তাদের। কিন্ত দেখা মেলে না আর। খাঁচাব ন্দী হয়ে , জঙ্গলের চোরাপথ দিয়ে , তারা পাচার হয়ে যায় বনের সীমানার বাইরে। এক অচেনা , অজানা ইঁট-কাঠের জঙ্গলে চিরকালের জন্য হারিয়ে যায় ওই নীল-সবুজ টিয়ার শিশুরা। মোঙ্গাবে-তে প্রকাশিত ডিমাস মা র্কে জ-এর   এ...

তিব্বতের হিমবাহে মিলল প্রাচীন সব জীবাণু

ছবি
Photo: Science.org তিব্বতের পাহাড়ে গিয়ে ছিলেন কয়েক জন বিজ্ঞানী। হিমবাহ নিয়ে গবেষণা করেন তাঁরা। হিমালয়ের খুব উঁচু এলাকায় যে তুষার জমে থাকে , সেই বরফের হালহকিকত জানাই ছিল তাঁদের উদ্দেশ্য। বছর বছর , হিমালয়ের পাহাড়ে তুষারপাত হয়। এ বছরের বরফ পরের বছর সবই গলে জল হয়ে যায় না। অনেকটাই জমে থাকে ২০ হাজার ২২ হাজার ফিট ওপরের প্রবল ঠাণ্ডায় । সেই জমে থাকা বরফের ওপর আবার তুষারপাত হয়। এই ভাবে , বছর বছর , দশকে দশকে একটা বরফের আস্তরণের ওপর জমা হয় আরও একটা আস্তরণ। যেন একটা লেপের ওপর চাপানো হয় আরও একটা লেপ , তার ওপর আরও একটা... পাহাড়ের ২২ , ০০০ ফিট উচ্চতা থেকে বিজ্ঞানীরা নিয়ে আসেন একটা বরফের চাঁই। ওই বরফ যাতে গলে না যায় , সেই ব্যবস্থা ছিল তাঁদের। তারপর , মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়েও ইউনিভারসিটিতে ফিরে এসে গবেষণা শুরু হয়। বিশ্লেষণ করে দেখা যায় , বরফের ওই খণ্ড টি ১৫ , ০০০ বছর পুরনো। সেই কবে , কোন সুদূর অতীতে , বরফ পড়ে ছিল , পাহাড়ে। সেই বরফ হাজার হাজার বছর সেখানে থাকার পর , চলে যায় এক ঝকঝকে আধুনিক গবেষণাগারে। সেখানে শুরু হল সেটির নানা বিষয় নিয়ে অনুসন্ধান। আর সেই...

৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে জন্মাল গাছ

ছবি
Photo:  S. Yashina et al , Proc Natl Acad Sci USA 2012, Figure 3 বীজটা ছিল ৩২ , ০০০ বছেরের পুরনো । কিন্তু সেই আদিম কালের বীজ থেকে গাছ গজিয়েছে । আর সেই গাছে আবার ফুলও ফুটেছে । তাই দেখে আশ্চর্য হয়েছেন বিজ্ঞানীরা । বীজটা পাওয়া যায় রাশিয়ার সাইবেরিয়ায় । এবং বীজটিকে সংরক্ষণ করার কৃতিত্ব দেওয়া হয়েছে সেকালের কাঠবিড়ালদের । আজ থেকে ১০ বছরেরও কিছু কাল আগে , ২০০৭ সালে , রুশ, হাঙ্গেরিয়ান ও মার্কিন বিজ্ঞানীদের একটি দল হিমশীতল সাইবেরিয়ায় আদিম কালের কাঠবিড়ালরা গর্ত খুঁড়ে কেমন বাসা বানাত , তা জানাই তাঁদের গবেষণার বিষয় ছিল । তাঁরা জানতে চাইছিলেন যে , তুষার যুগের অসহনীয় পরিবেশে , কাঠবিড়ালরা থাকার জন্য তাদের সুড়ঙ্গগুলি কী ভাবে তৈরি করত । তার মধ্যে ঠান্ডা আটকানর ব্যবস্থাই বা কী ছিল । সেখানে খাবার জমা করত কি তারা ? এই সব অজানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে , একটি সুড়ঙ্গের মধ্যে তাঁরা আবিষ্কার করেছিলেন একটি বীজ । মাটির নীচে , ১২৫ ফিট গভীরে , পাওয়া গিয়েছিল সেটি । গবেষকরা বলেছেন যে , জমে ...