৩২ হাজার বছরের পুরনো বীজ থেকে জন্মাল গাছ


Photo: S. Yashina et al, Proc Natl Acad Sci USA 2012, Figure 3


বীজটা ছিল ৩২,০০০ বছেরের পুরনো কিন্তু সেই আদিম কালের বীজ থেকে গাছ গজিয়েছে আর সেই গাছে আবার ফুলও ফুটেছে তাই দেখে আশ্চর্য হয়েছেন বিজ্ঞানীরা

বীজটা পাওয়া যায় রাশিয়ার সাইবেরিয়ায় এবং বীজটিকে সংরক্ষণ করার কৃতিত্ব দেওয়া হয়েছে সেকালের কাঠবিড়ালদের

আজ থেকে ১০ বছরেরও কিছু কাল আগে, ২০০৭ সালে, রুশ, হাঙ্গেরিয়ান মার্কিন বিজ্ঞানীদের একটি দল হিমশীতল সাইবেরিয়ায় আদিম কালের কাঠবিড়ালরা গর্ত খুঁড়ে কেমন বাসা বানাত, তা জানাই তাঁদের গবেষণার বিষয় ছিল তাঁরা জানতে চাইছিলেন যে, তুষার যুগের অসহনীয় পরিবেশে, কাঠবিড়ালরা থাকার জন্য তাদের সুড়ঙ্গগুলি কী ভাবে তৈরি করত তার মধ্যে ঠান্ডা আটকানর ব্যবস্থাই বা কী ছিল সেখানে খাবার জমা করত কি তারা? এই সব অজানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে, একটি সুড়ঙ্গের মধ্যে তাঁরা আবিষ্কার করেছিলেন একটি বীজ মাটির নীচে, ১২৫ ফিট গভীরে, পাওয়া গিয়েছিল সেটি

গবেষকরা বলেছেন যে, জমে যাওয়া মাটি নিপুনভাবে কেটে একটি ফুটবলের আয়তনের গোল সুড়ঙ্গ তৈরি করত সেকালের কাঠবিড়ালরা যেখানে তারা খাদ্য মজুত করে রাখত, সেই জায়গায় তারা বিছিয়ে দিত শুকন খড়-কাঠি আর সেটিকে ঢেকে দিত নানান প্রাণীর শরীর থেকে ঝরে-পড়া লোম দিয়ে যেন খড়ের গদির ওপর বেছান হত লোমের হাল্কা কম্বল সেই ভাবে তারা তৈরি করত নিখুঁত এক খাদ্য ভাণ্ডার

বীজটি আবিষ্কার হওয়ার পাঁচ বছর পর, সেটির তন্তু ব্যবহার করেসাইলিন স্টেনোফিলিয়ানামের এক গাছের জন্ম দিতে সক্ষম হন বিজ্ঞানীরা অর্থাৎ ৩২ হাজার বছর পড়ে থাকার পর বীজটি থেকে গাছ গজায় শুধু যে ৩২ হাজার বছরের প্রাচীন এক বীজ থেকে গাছ অঙ্কুরিত হয় তাই নয়, সেই গাছে এক দিন ফুলও ফোটে

জানা গেছে যে, এখন অস্ট্রিয়ার বিজ্ঞানীরা ওই গাছটির ডিএনএ সম্পর্কে গবেষণা শুরু করেছেন ওই প্রাগৈতিহাসিক গাছটি তুষার যুগের সেই কঠিন পরিবেশে কি করে বাঁচত কী ভাবেই বা ৩২ হাজার বছর সুরক্ষিত রইল তার বীজ আর এখনকার উষ্ণ, আর্দ্রতাপূর্ণ পরিবেশে সে কেমন করে খাপ খাইয়ে নেয়, সেটাই জানতে চাইছেন বিজ্ঞানীরা

সাইবেরিয়া এক বিস্ময়কর জায়গা সেখানে হাজার হাজার বছরের প্রাচীন সব প্রাণীর অবশেষ অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে সেই সংরক্ষণের কাজটা প্রকৃতিই করেছে সেখানকার পারমাফ্রস্ট বা চিরস্থায়ী বরফের নীচে রাখা আছে সুদূর অতীতের জীবজন্তু গাছপালার নিদর্শন কিন্তু এখন সাইবেরিয়ার আবহাওয়া পাল্টে যাচ্ছে গলতে শুরু করেছে পারমাফ্রস্ট একটা আলাদা পরিবেশ সৃষ্টি হচ্ছে সেখানে তাই বিজ্ঞানীরা জানতে চাইছেন, ওই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা সেখানকার গাছেরা ৩২,০০০ বছরের পুরনো বীজ থেকে গজিয়ে ওঠা গাছ, এই প্রশ্নের উত্তর দেবে, তেমনটাই আশা বিজ্ঞানীদের

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো হরমোন বাড়ায় কুকুর, বেড়াল

গাছেরা কি দেখতে পায়

অন্ধকারকে মানুষ ভয় পায় কেন