হাওয়া বদল - ধান, চাল হবে তো
বেছে বেছে বাঙালিকে ‘ ভেতো ’ বলে হেয় করার কোনও মানে হয় না । কারণ , চাল হল পৃথিবীর সব চেয়ে জনপ্রিয় খাদ্য । বিশ্বের অর্ধেক মানুষ চালের ওপর নির্ভরশীল । পৃথিবীর ১৯৫ টি দেশের মধ্যে , ১১৩ দেশে ধান চাষ হয় । ধানের ও চালের ব্যবহার সর্বত্র - খাদ্যে , পুজো - পার্বনে , উৎসবে । ধান আর ধানের চাষকে ঘিরে গড়ে উঠেছে একাধিক সভ্যতা । কিন্তু বিশ্ব খাদ্য সংস্থা অনেক আগেই জানিয়েছিল যে , মানুষের চাহিদা বাড়ছে কিন্তু ধানের উৎপাদনের বৃদ্ধির হার ক্রমশ কমে যাচ্ছে । যে সব দেশে ধান চাষ হয় , সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে । সেই সঙ্গে বাড়ছে খাদ্যের চাহিদা । কিন্তু যে হারে বাড়ছে প্রয়োজন , সেই হার বাড়ছে না ধানের উৎপাদন । কারণ , ধানের চাষ বাড়াতে যত জমি আরও বাড়াতে হবে , তত জমি চাইলেই আর পাওয়া যাচ্ছে না । ধান চাষ করতে যে পরিমাণ জল লাগে , সেই জলের জোগান বাড়ানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে । মাটির তলার জলের স্তর তো কমে যাচ্ছে । নানান গবেষণায় এই সত্য বারবার প্রকাশ পাচ্ছে । মাটির তলার জল পাস্পের সাহায্যে ...