করোনা রুখতে আসছে কুকুর





করোনা পরিষেবায় এবার কুকুরের ডাক পড়েছে।
  গন্ধ বিচার করে কুকুর অনেক কিছু জানাতে পারে। যেমন, খুনের রহস্যে সমাধান করতে পুলিশ তো কুকুরের সাহায্য নিয়েই থাকে। লুকিয়ে-রাখা মাদক দ্রব্য বা বোমা বা বিস্ফোরক খুঁজে বার করতে কুকুরের জুড়ি নেই। এমনকি কারও দেহে নিঃশব্দে ক্যানসার বাসা বেঁধেছে কিনা, তারও ইঙ্গিত দিতে পারে কুকুর।
  এবার মানুষের শরীরে করোনাভাইরাস আছে কিনা তা শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের। ‘লাইভসায়েন্স আর ‘ওয়াশিংটনপোস্ট জানাচ্ছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ইউনিভারসিটির পশু-চিকিৎসা বিভাগ ‘পেন ভেটএ কাজ শুরু করেছে।
  টি ল্যাব্রাডর রিট্রিভারকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জুলাই মাসেই কাজে নামবে তারা, তেমনটাই আশা প্রশিক্ষকদের।
  পেনসিলভেনিয়া ইউনিভারসিটির কুকুর বিশেষজ্ঞ সিন্থিয়া এম অট্টো বলেছেন সব ভাইরাসের নিজস্ব গন্ধ থাকে এবং কুকুর তা শনাক্ত করতে সক্ষম। যেমন, ম্যালেরিয়া আর ক্যানসার চিহ্নিত করতে পারে তারা।
  আর বিবিসি জানিয়েছে যে, গবেষকরা মনে করছেন, তীব্র ঘ্রাণশক্তির সাহায্যে মানুষের শরীরে করোনাভাইরাস আছে কি নেই, তা জানিয়ে দেবে কুকুর। এ কাজের জন্য তাদের প্রশিক্ষণ দিতে এগিয়ে এসেছে ব্রিটেনের লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন ও ডুরহাম ইউনিভারসিটি। তাদের সঙ্গে যোগ দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
  বলা হচ্ছে যাঁদের মধ্যে সংক্রমণ হয়েছে অথচ কোভিড-১৯ অসুখের কোনও লক্ষণ নেই, তাঁদের শনাক্ত করবে ওই কুকুরেরা। ঘণ্টায় প্রায় ২৫০ ব্যক্তিকে ‘পরীক্ষা’ করতে পারবে তারা। ফলে, কাজটা হবে তাড়াতাড়ি ও কম খরচে। জানা গেছে যে, শুরুতে তাদের পোস্টিং হবে ব্রিটেনের বিমানবন্দরগুলিতে। সেখানে যাত্রীদের শুঁকে দেখবে তারা। নভেল করোনাভাইরাসের গন্ধ পেলেই জানিয়ে দেবে।
  কিন্তু এই কাজ করতে গিয়ে কুকুর সংক্রমিত হয়ে পড়বে না তো?
  বিশ্বে এ পর্যন্ত মানুষ থেকে কুকুরের মধ্যে সংক্রমণের দু’টি ঘটনার কথা জানা গেছে। একটি ঘটেছিল হংকংয়ে। আর দ্বিতীয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে। প্রথমটিতে সংক্রমণ হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পারেন নি চিকিৎসকরা। আর মার্কিন যুক্তরাষ্ট্রে, পরিবারের সদস্যদের থেকেই সংক্রমিত হয়েছিল একটি পাগ। নাম তার উইনস্টন। কিন্তু দ্রুত ভাল হয়ে যায় সে।
পিডি
  
  

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো হরমোন বাড়ায় কুকুর, বেড়াল

গাছেরা কি দেখতে পায়

এক চিলতে বাগানে হাজারও প্রাণীর বাস