আমাদের নাক করোনার রাজপথ




আমাদের নাকই ওদের সহজ প্রবেশ পথ। তাই নভেল করোনাভাইরাসকে রুখতে, মাস্ক পরার ওপর এত জোর দেওয়া হচ্ছে।
  সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, মানুষের নাকে আছে এমন দু ধরনের কোষ, যা মানুষের শরীরে প্রবেশ করার চাবিকাঠি হিসেবে ব্যবহার করে নভেল করোনাভাইরাস।
  ‘গবলেট’ আর ‘সেলিলিয়েটেড’ বলে কোষ দুটিকে প্রথমই টার্গেট করে ওই ভাইরাস। তাদের কব্জা করতে পারলে, শরীরে অন্দরমহলে প্রবেশ করা সহজ হয়ে যায় তাদের পক্ষে। নাকের ওই দুই কোষে আছে বিশেষ প্রোটিন, যেগুলিকে কাজে লাগায় করোনাভাইরাস। কিন্তু নাক অবধি পৌঁছতে না পারলে, তখন তাদের খুঁজতে হয় অন্য পথ।
  ‘নেচার মেডিসিন’ জার্নালে ফ্রান্সের কোত দাজুর ইউনিভারসিটির প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা গেছে এই কথা।
এই দুটি প্রোটিনের একটি হল এসিই-২ আর দ্বিতীয়টি টিএমপিআরএসএস-২ (নামটা বেশ খটমট)। নাকে প্রচুর পরিমাণে এই দুই প্রোটিন আছে বলে জানা গেছে। তাই নাকের প্রতিই বেশি আকর্ষণ নভেল করোনাভাইরাসের।
  ওই দুই প্রোটিন চোখেও আছে, বলছেন গবেষকরা। ফলে, অসতর্ক হলে, চোখও তাদের প্রবেশদ্বার হয়ে যেতে পারে। তাই হাত না ধুয়ে চোখে হাত দেওয়া, ভাইরাসকে শরীরে ঢোকার জন্য খিড়কি দুয়ার খুলে দেওয়ারই শামিল।
পিডি




মন্তব্যসমূহ

  1. নাকের প্রীতি আছে বলেই, নাক দিয়ে যায় ঢুকে, মুখোশ দিয়ে ঢাকবে ও মুখ, হাত দেবেনা মুখে। পৃথিবীর ডায়েরি থেকে খবর যত পেলাম সংগৃহীত তথ্য থেকে সমৃদ্ধ হলাম।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভালো হরমোন বাড়ায় কুকুর, বেড়াল

গাছেরা কি দেখতে পায়

এক চিলতে বাগানে হাজারও প্রাণীর বাস