গ্রিনল্যান্ড: প্রকৃতি দিল এক বিস্ময়কর তথ্য
থরে থরে জমে আছে বরফ । এখনও আছে । আর তার মধ্যে জমে আছে ইতিহাস । পৃথিবীর এক প্রান্তের অতীতের কথা । বরফের চাঁই যেন এক বিরাট আর্কাইভ বা মহাফেজখানা । যেখানে রাখা আছে পৃথিবীর প্রকৃতির গতিবিধির প্রাচীন সব দলিল । ঠিক যেমন পাহাড়ের শিলাখণ্ডে লেখা থাকে পৃথিবীর ভূতত্ত্বের গল্প । সম্প্রতি গ্রিনল্যান্ডের বরফ থেকে জানা গেছে পৃথিবীর অতীতের এক আশ্চর্য ইতিকথা । গ্রিনল্যান্ড এক বিশাল দ্বীপ , যার প্রায় সবটাই বরফে ঢাকা । সেখানকার পাহাড় , পর্বতমালা সবই ঢাকা পুরু বরফের চাদরে । কোথাও কোথাও সেই বরফের আস্তরণ উঠে গেছে ৩ , ০০০ মিটার বা ৯ , ৯০০ ফিট পর্যন্ত । সেই পুরু বরফের পাহাড়গুলি এখন গলে যাচ্ছে । গ্রিনল্যান্ডের ৭৯ শতাংশই ওই মোটা বরফের চাদরে ঢাকা । আর আছে গ্রিনল্যান্ডের উপকুল ধরে পাহাড়ের সারি । যেগুলি আকারে ছোট । কিন্তু সেগুলি এখনও বরফে মোড়া । ওই উপকুলের পাহাড়ের বরফ গলছে খুব দ্রুত হারে । সেখানকার মেশিন দিয়ে ড্রিল করে , গবেষকরা অনেক গভীরে জমে - থাকা বরফ তুলে আনেন । বি...