Posts

Showing posts from April, 2026

উষ্ণায়ন অনুভব করছেন ৭১% ভারতীয়

Image
  তাপপ্রবাহ , অতিবৃষ্টি , ধস , বিধ্বংসী হড়পা বাণ —   বিগত কয়েক বছরে , এই সব বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের মানুষকে। উত্তরই হোক বা দক্ষিণ , পূর্বই হোক বা পশ্চিম , চারিদিকেই প্রকৃতির রোষ অনুভব করা গেছে। বলা হচ্ছে , ওই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হলো উষ্ণায়ন। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকায় ঘটে যাচ্ছে নানান আবহাওয়া পরিবর্তন। কিন্তু এ দেশের ক ’ জন মানুষ মনে করেন যে , প্রকৃতি বিরূপ হচ্ছে ? এবং সেই রোষ সৃষ্টি করার পেছনে মানুষের হাত রয়েছে ? এই সব বিষয়ে ভারতের মানুষ কী ভাবছেন , তা জানার জন্য ২০২২ থেকে ২০২৫-এর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। প্রায় ১৯ , ০০০ ব্যক্তি তাতে অংশ নেন। সমীক্ষাটি করে ‘ ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ কমিউনিকেশন ’ ।  মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একটি উদ্যোগ সেটি। ওই সমীক্ষা থেকে যা জানা গেছে , তা এই রকম : ৯০ শতাংশ ভারতীয় বলেছেন , তাঁরা বিশ্ব উষ্ণায়নের প্রভাব অনুভব করছেন। তাপপ্রবাহ , অতিবৃষ্টি , জলকষ্ট , বন্যা — এ সবেরই তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী। কিন্তু এ সবের পেছনে মানুষের যে একটা বড়ো ভূমিকা আছে , সে ব্যাপারে তা...